প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৫:৩৮ পি.এম
মতলব উত্তর উপজেলাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যাবসায়ী সৌদি প্রবাসী শাহ আলম লস্কর

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশ ও দেশের বাইরের সকল ধর্মপ্রাণ মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সহ-সভাপতি এবং মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম লস্কর
এক শুভেচ্ছা বার্তায় সাবেক ছাত্রনেতা শাহ আলম লস্কর বলেন, রমজান মাস কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা,
নিজের জিহ্বাকে নিয়ন্ত্রন করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা, মোটকথা আত্মশুদ্ধির মাস এই রমজান।’’
তিনি আহ্বান জানিয়ে বলেন – ‘‘আসুন আমরা সবাই মিলে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি। সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাই মাহে রমজান মোবারক।’’
মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। এই মাস আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়া অর্জনের মাধ্যমে মানবজীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলে। রমজানের রোজা মানুষকে কেবল সংযমী করে না, বরং অন্যায়, অবিচার ও অসৎ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়।
শাহ আলম লস্কর আরও বলেন, মাহে রমজানের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। ধনী-গরিব নির্বিশেষে সকলের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই পবিত্র মাসের মূল শিক্ষা।
শাহ আলম লস্কর দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি মুসলমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে সঠিকভাবে রোজা পালন, নামাজ, দোয়া ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করেন এবং এই মাসের বরকতে ব্যক্তি ও জাতীয় জীবনের সকল সংকট দূর করে দেন।
পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন পবিত্র মাহে রমজান ২০২৬ বিশ্ব মুসলিম উম্মাহর জীবনে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ বয়ে আনে এবং দেশকে একটি ন্যায়পরায়ণ ও সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথ সুগম করে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho