প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৫:৪৫ পি.এম
রাজবাড়ীতে জেলা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ১০৬ টি হারানো মোবাইল মালিকের কাছে হস্তান্তর

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার করা ১০৬টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম সেবা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পাঁচটি থানায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় এই ফোনগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ফোনের মধ্যে সদর থানা এলাকা থেকে ৪৬টি, কালুখালী থেকে ২৪টি, গোয়ালন্দঘাট থেকে ১৪টি, বালিয়াকান্দি থেকে ১৩টি এবং পাংশা মডেল থানা এলাকা থেকে ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মোবাইল হস্তান্তরকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ জনগণের হারানো সম্পদ ফিরিয়ে দিতে নিরলস কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেলের আন্তরিক প্রচেষ্টায় আজ আমরা ১০৬টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিতে পেরেছি। এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অব্যাহত থাকবে।”
হারানো মোবাইল ফিরে পেয়ে রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মালিকরা। এসময় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho