ইবি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রী পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ সতের বছরের স্বৈরশাসনের গ্লানিময় ইতিহাসকে পেছনে ফেলে জনগণের স্বপ্নপূরণে আগামীর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন তারেক রহমান। আশা করা যায়- দেশের স্বার্থে "সবার আগে বাংলাদেশ" স্লোগানটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ ও ধর্ম ভাবনায় যে যুগান্তকারী দর্শন লালিত হয়েছে, তারই যোগ্য উত্তরাধিকার হিসেবে আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন, সমৃদ্ধি, ঐক্য, মানবিকতা ও জ্ঞাননির্ভর এক নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশের ভোটারদের বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের জন্য ধন্যবাদ ও অকুন্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে তারেক রহমানের নেতৃত্বে ন্যায়, ইনসাফ, সাম্য ও মানবিকতার সমন্বয়ে ক্ষুধা-দারিদ্রমুক্ত, আধুনিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসনে জয় লাভ করে সরকার গঠন করে বিএনপি জোট। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় ও মন্ত্রীসভা গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho