প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৯:২৭ পি.এম
যশোর শংকরপুরে পরিত্যক্ত ককটেল উদ্ধার

যশোর অফিস
যশোর শহরের শংকরপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে যশোর শহরের শংকরপুর রেলস্টেশন গারোয়ান পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শংকরপুর রেলস্টেশন এলাকার গারোয়ান পট্টিতে গ্রামীণ টাওয়ারের পাশে রিনা পারভিনের বাড়ির সামনে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি যশোর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি ককটেল বোমা হিসেবে শনাক্ত করে উদ্ধার করে।
পুলিশ জানায়,বোমাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কারা এবং কী উদ্দেশ্যে এটি সেখানে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho