প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৮:৩৫ পি.এম
সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী

সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ করে নিজের নিজ জেলা লক্ষ্মীপুরে এ ধরনের চাঁদাবাজির বিন্দুমাত্র সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জানা যায়, ৩ দিনের সফরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে আসেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার সকালে সার্কিট হাউসে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন।
এ সময় সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু প্রমুখ।
মতবিনিময়কালে লক্ষ্মীপুরের জলাবদ্ধতা নিরসন নিয়ে মন্ত্রী বলেন, ‘লক্ষ্মীপুরের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ইতোমধ্যে বৃহত্তর নোয়াখালীর মধ্যে একটি নতুন প্রকল্প; ভুলুয়া নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে। আমরা যদি এ প্রকল্পটি হাতে নিতে পারি, লক্ষ্মীপুরে যে জলাবদ্ধতা দীর্ঘদিনের মানুষের যেই কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হবো। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি গ্রহণ করার ইচ্ছে আমাদের রয়েছে, আমরা সেদিকেই নজর দিচ্ছি।’
নদীভাঙন ও দেশব্যাপী খাল খনন কর্মসূচি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মেঘনা নদী ও রহমতখালী খালপাড়ে ভাঙন রয়েছে, ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে তা সমাধান করার লক্ষ্যে উদ্যোগ নেয়া হয়েছে। দেশব্যাপী খাল খনন করা হবে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বোচ্চ কাজটুকু করা হবে। খুব শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু হবে, সেটার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho