প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৬:৫৫ এ.এম
ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত ৮টার পর বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। তাদের বহনকারী মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho