
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় বন্দরনগরী বেনাপোলে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শোক ও শ্রদ্ধার প্রতীক কালো ব্যাজ ধারণ করে এবং হাতে ফুলের স্তবক নিয়ে হাজারো মানুষ স্মরণ করছেন ভাষা আন্দোলনের বীর শহীদদের। রাত ১২টা ১ মি: বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ধানের শীষের কান্ডারি ও শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক চেয়ারম্যান আলমগীর সিদ্দিকী, কৃষক দলের উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদলের উপজেলা সাধারন সম্পাদক মোহায়মেনুল সাগর, বিএনপি নেতা ডা: তবিবর রহমান, সাংবাদিক কামাল হোসেন সহ বিএনরি অংগ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা। এসময় সকলের কণ্ঠে ধ্বনিত হয় একুশের কালজয়ী গান— "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।" এদিকে ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho