প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৫:১১ পি.এম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় ভাষার কবিতা পাঠ ও একুশের গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ছাত্র ও ছাত্রী হল এবং ছাত্রদলের পক্ষ থেকেও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া। তিনি ভাষা আন্দোলনের চেতনা ও তার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য দেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন বাংলা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মলিনা খাতুন এবং সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলন। সভা সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho