প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:০৭ পি.এম
মতলব উত্তরে অভাবের চাপে যুবকের আত্মহত্যা

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়নের উত্তর চরকাশিম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সুমন খা উত্তর চরকাশিম গ্রামের জয়নাল খার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৭টার দিকে নিজ ঘরের ভেতরে সুমন খা (২৮) নামের এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের অভাব-অনটনের কারণে মানসিক চাপে পড়ে তিনি এ আত্মঘাতী সিদ্ধান্ত নেন।
খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় ঘটনাটি নিয়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho