প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৮:২২ পি.এম
চৌগাছা বাজারে তদারকিমূলক অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

শহিদ জয়, যশোর
রোববার (২২ ফেব্রুয়ারি) যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সেলিম এন্ড আসলাম স্টোরকে ১০ হাজার টাকা, আলামিন স্টোরকে ২ হাজার টাকা এবং কাশেম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,অভিযানে মোট ১০টি প্রতিষ্ঠান তদারকি করা হয়। মুদি দোকান ও মাংসের দোকানে অনিয়ম পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।
অভিযানকালে জেলা পুলিশ, চৌগাছা থানা পুলিশ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho