প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৮:৪৩ পি.এম
যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

যশোর অফিস
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে।
রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান চালানো হয় শহরের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির একটি গোডাউনে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,এর আগে কয়েক দিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য তিন দিনের সময় দিয়েছিল। রোববার ফের অভিযান চালিয়ে সেখানে আমেরিকান ইউএন কোম্পানির ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল পাওয়া যায়।
গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন,আমদানি অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কথা জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন।
পরিস্থিতি বিবেচনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত দেন। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho