প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৩:৩২ পি.এম
যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো. ইসমাইল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র্যাব।
আটক ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইব্রাহীম হোসেন।
র্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, প্রাথমিক অনুসন্ধানে জব্দ করা আলামত মাদক সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা পাওয়া গেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho