
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা সদর বাজারে জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়র সহকারী পরিচালক মাহমুদুল হাসান। মনিটরিং চলাকালে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড মহোদয় ২,০০০ টাকা জরিমানা করেন। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মোট ৬৫,০০০ টাকা জরিমানা আদায় করেন।
অভিযানে দেখা যায়, মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে হাসান স্টোরকে ৩৮ ধারায় ১,০০০ টাকা, লিটন স্টোরকে ৩৮ ধারায় ২,০০০ টাকা এবং আমিন বেপারীকে ৩৮ ধারায় ২,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভেজাল পণ্য ও শিশুখাদ্য বিক্রির অপরাধে সিরাজ স্টোরকে ৪১ ধারায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ভেজাল কসমেটিকস উৎপাদন ও বিপণনের দায়ে মেসার্স সিনহা কসমেটিকসকে ৪১ ও ৫০ ধারায় সর্বোচ্চ ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি বন্ধ করা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার কথাও জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho