প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৮:৫৯ পি.এম
রাজবাড়ীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে, নারী-পুরুষসহ আহত ১৭

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বেথুলিয়ার মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।
অভিযোগ রয়েছে, জমির দখল নিয়ে বিরোধের জেরে এক পক্ষের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অপর পক্ষের বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরে নারী-পুরুষসহ অন্তত ১৭ জন আহত হন।
আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে ১৫ জনকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত আতর শেখ (৫৫)-কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন— আবু বক্কর (২৪), রাকিব মণ্ডল (২১), আব্দুল বারেক (৫০), মৌসুমী (৩৩), মনোয়ারা (৪৫), মুনিয়া (২০), হাসি (৪৫), মোস্তফা (৩৫), আতর শেখ (৫৫), নিঝুম (২০), ইদ্রিস (৪০), আব্দুল কুদ্দুস (৩৫), শাহীন (৩৫), দুলাল (৫৫), সিদ্দিক (৫০), আফাজ (৫০)সহ আরও একজন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমিটি নিয়ে উভয় পক্ষের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho