প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৮:৫২ পি.এম
সুন্দরবনকে দস্যু মুক্ত করার জন্য দ্রতই অভিযান শুরু: বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীর অঙ্গীকার

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
সুন্দরবন বিশ্ব ঐতিহ্য ম্যানগোভ বন। যার আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার,গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে দস্যু মুক্ত করার জন্য দ্রতই অভিযান শুরু হবে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে খুব দ্রুত বৈঠক করে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবো। যাতে জেলেরা সাগরে নির্বিঘ্নে মাছ ধরতে পারে।
উল্লেখ্য ২০১৮ সালের ১ নভেম্বার সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন সরকার। কিন্তু দস্যুমুক্ত বলা সেই সুন্দরবনে এখন প্রায় ঘটছে জেলেদের ওপর হামলার ঘটনা। মুক্তিপণের দাবিতে অসহায় জেলেদের জিম্মি করছে দস্যুরা।এতে করে ভয়ে অনেকেই যাচ্ছেন না সুন্দরবনে, এর মধ্যে বলতে গেলে প্রায় লোকজন প্রত্যক্ষ পরোক্ষভাবে সুন্দরবনের উপর নির্ভরশীল সুন্দরবন ছাড়া তাদের আয়ের কোন আর কোন উৎস নেই। মধু মাছ কাকড়া ধরেই চলে তাদের সংসার। এমতো অবস্থায় সুন্দরবনে গেলে বনদস্যুর সঙ্গে দেখা হলেই দিতে হবে মোটা অংকের মুক্তিপন ৫০ থেকে ১ লাখ টাকা এই টাকা জেলেদের নিজেদের জোগার করার মতো কোন সক্ষমতা নেই। মহাজন বা ধারদেনা করে দিতে হয় মুক্তিপনের টাকা এতে ভালো নেই উপকূলীয় অঞ্চলের সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেরা।
( গত ২১ ফেব্রুয়ারি শনিবার) বিকেলে বাগেরহাটের হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই যৌথ অভিযান শুরু হবে। বর্তমানে সুন্দরবনে সক্রিয় পাঁচটি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের ওপর স্পেশাল নজরদারি শুরু হয়েছে। খুব শিগগিরই সমন্বিত যৌথ বাহিনীর গ্রেফতার অভিযান কার্যকর করা হবে।
এই অভিযান সম্পর্কিত চূড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালেই খুলনা বিভাগীয় কমিশনারসহ বন বিভাগ, র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ব ঐতিহ্যবাহী এ বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho