প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৯:৩৭ পি.এম
যশোরে এক হাজার ইয়াবাসহ নারী আটক

যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ের দক্ষিণ পাশে সড়কের ওপর সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ বাসে তল্লাশি চালিয়ে ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় নাসিমা বেগম (৪৫)-কে আটক করা হয়।
আটক নাসিমা বেগম খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলা মেইনরোড এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho