প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৭:২৪ এ.এম
বাগেরহাটে জমিতে ঘর তোলা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের ছেলেদের সঙ্গে মারামারিতে চাচা মো. ইদ্রিস আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইদ্রিস আলী শেখ বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কালিপুর গ্রামের হাশেম আলী শেখ এর ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ মঙ্গলবার সকালে ইদ্রিস আলীর ভাই সিদ্দিক শেখের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দিন শেখ ও রুবেল শেখ সহ কয়েকজন বিরোধপূর্ণ পৈতৃক জমিতে ঘর নির্মাণ করতে যান। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে ইদ্রিস শেখ গুরুতর আহত হন ।
এছাড়াও এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন কমবেশী আহত হন।
তারা আরও জানান, আহতদের মধ্যে ইদ্রিস আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে মো. ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখানে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho