প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১২:২৭ পি.এম
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ১১৮ বোতল ফেয়ারডিলসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ মোড়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেয়ারডিলসহ মো. মনির হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। র্যাবের দাবি, তিনি মোটরসাইকেলে করে মাদক পরিবহন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ সদর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল সয়দাবাদ মোড়সংলগ্ন সিয়াম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে। সেখানে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১১৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন বগুড়া জেলার ধুনট থানার উত্তর শহরা গ্রামের বাসিন্দা এবং তিনি মো. আবু সাঈদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেয়ারডিল সংগ্রহ করে মোটরসাইকেলে বহন করে সরবরাহ করে আসছিলেন বলে তারা ধারণা করছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি মো. উসমান গণি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho