প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৮:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৫:৫১ পি.এম
যশোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় ৫ বছর বয়সী এক শিশুকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিত ওই শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা রয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া থানার খলশী গ্রামে।
অভিযুক্ত সিহাব (১৮) একই এলাকার আহাদ আলীর ছেলে এবং শিশুটির আপন ফুফাতো ভাই।
নির্যাতিত শিশুর মা জানান, গতকাল আনুমানিক দুপুর ১২টার দিকে তার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিলো। এসময় তার ফুফাতো ভাই সাকিব তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে আব্দুল হাই মাস্টারের বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। তার গোঙানির শব্দ শুনে প্রতিবেশি এক মহিলা এগিয়ে গিয়ে তাদের দেখতে পায়। এরপর শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে আজ দুপুর ১টা ১৫ মিনিটে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য চাপ দিচ্ছে। কিন্তু আমি ন্যায় বিচার চাই। আমার মেয়ের মত আর যেন কেউ নির্যাতনের শিকার না হয় সেজন্য আমি মামলা করবো।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বজলুর রশিদ টুলু জানিয়েছেন, শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
এদিকে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, এখনো কোন অভিযোগ পাইনি। তারপরও ওই এলাকায় পুলিশ পাঠাচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho