প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৯:৩৫ পি.এম
মৌলভীবাজারে বেঙ্গল ফুড সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বিশুদ্ধ খাদ্য আদালতে মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুড প্রতিষ্ঠানকে ১৬ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
ল্যাবরেটরী পরীক্ষার মাধ্যমে জিলাপীতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রো সালফাইড) শনাক্তের পর এ জরিমানা প্রদান করা হয়।
গত সোমবার (২৩শে ফেব্রুয়ারী) মামলার ধারাবাহিক শুনানি শেষে বিজ্ঞ আদালত (বিশুদ্ধ খাদ্য আদালত) ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় এ জরিমানা ও দন্ড প্রদান করেন।
জানা গেছে বিগত ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে “বেঙ্গল সুইট ফুড” প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত এ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে গত ২৩শে ফেব্রুয়ারী এর রায় প্রদান করেন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিসার (অ.দা.) মো: শাকিব হোসাইন এর সত্যতা নিশ্চিত করে বলেন, “হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই হাইড্রোজ ব্যবহারে মানব দেহের মৃত্যুর ঝুঁকি থাকে সম্পূর্ণরূপে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho