প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৯:৪৪ পি.এম
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আটক ২

যশোর অফিস
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২ জনকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী ও কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৪ দশমিক ৯ কেজি ভারতীয় গাঁজা, ১০৮ বোতল এসকাফ সিরাপ (নেশাজাতীয়), ২টি মোবাইল ফোন, ৪২টি শাড়ি, ৮১ পিস বিভিন্ন ঔষধ, ৮৬ প্যাকেট কীটনাশক ও ৭৪টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৬ হাজার ৫৬০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন— খুলনা জেলার ফুলতলা থানার শেখেরহাট গ্রামের আলমের ছেলে মফিজুল (১৯) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কুটিচন্দ্র গ্রামের মুসলিম হকের ছেলে নাহিদ ইসলাম জীবন (২০)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho