
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউন। প্রেসিডেন্ট তার শুভেচ্ছা বার্তায় তারেক রহমানের সুযোগ্য নেতৃত্ব এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তার আধুনিক দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। আলজেরিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, বাংলাদেশের মতো একটি উদীয়মান অর্থনীতির দেশে জাতীয় উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য শক্তিশালী ও কৌশলগত শাসনের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
বার্তায় তিনি কেবল অভিনন্দনই জানাননি, বরং বাংলাদেশের সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রতিও সংহতি প্রকাশ করেছেন।দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে প্রেসিডেন্ট তেবোউন বলেন, আলজেরিয়া বাংলাদেশের সাথে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও কৃষি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির জন্য তিনি তাঁর গভীর আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেন। দুই দেশের জনগণের সাধারণ কল্যাণে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামেও একে অপরের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে এই বার্তায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho