প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৭:৪৭ এ.এম
আদালতে জবানবন্দী দিলেন র্যাবের হাতে উদ্ধার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম

যশোর অফিস
যশোরে অপহরণের পর উদ্ধার হওয়া ব্যবসায়ী জাহাঙ্গীর আলম আদালতে জবানবন্দী দিয়েছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তার জবানবন্দী গ্রহণ করেন।
কোতোয়ালি থানা পুলিশের এসআই হামিদুর রহমান জানান, বুধবার রাতে র্যাব সদস্যরা চৌগাছা এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি অপহরণের ঘটনার বর্ণনা দেন। তিনি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ ও স্বাভাবিক নন।
জানা যায়,গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে ফোন করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার নয় দিন পর বৃহস্পতিবার রাতে চৌগাছা উপজেলার পাশাপোল এলাকার খলসি গ্রামের একটি ইটভাটার পাশের ছাবড়া ঘর থেকে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে। উদ্ধারের সময় তার মোটরসাইকেলের সঙ্গে শরীর বাঁধা ছিল বলে জানা গেছে।
এদিকে তার স্ত্রী রেশমা খাতুন জানান, উদ্ধারের পরও জাহাঙ্গীর আলম পুরোপুরি স্বাভাবিক নন এবং ঠিকমতো কথা বলতে পারছেন না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho