প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৭:০৫ এ.এম
যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

যশোর অফিস
মুক্তিযুদ্ধবিরোধী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নামে সংসদে শোক প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কথিত নন-ডিসক্লোজার চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি।
রোববার (১৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম-উর-রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, মিজানুর রহমান, জেলা কমিটির নেতা পলাশ বিশ্বাস, সদর উপজেলার নেতা শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শহর কমিটির নেতা শেখ আলাউদ্দিন এবং যুব মৈত্রী যশোর জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাতীয় সংসদে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা এ শোক প্রস্তাব অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কথিত নন-ডিসক্লোজার চুক্তি বাতিল এবং জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি পর্যালোচনার দাবি তোলেন।
বিক্ষোভ সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার স্মারকলিপিটি গ্রহণ করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সখিনা বেগম দীপ্তি, আলতাফ চাকলাদার,
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho