প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৭:০৮ এ.এম
প্রতারনার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় সাংবাদিকসহ আটক ২

যশোর অফিস
প্রতারনার মাধ্যমে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় সাংবাদিকসহ দুইজনকে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। এরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার বগীবন্দর এলাকার হাজী মতিয়ার রহমান পঞ্চায়েতের ছেলে জাকির হোসেন পঞ্চায়েত (৫৮) এবং খুলনা সোনাডাঙ্গা থানার বানরগাতী এলাকার বাসিন্দা এবং খুলনার বাণী নামক পত্রিকার সাংবাদিক মাহবুবুর রহমান আজাদ।
মাগুরা সদর উপজেলার সত্যপুর গ্রামের হারুন অর রশিদ এজাহারে উল্লেখ করেছেন,মাগুরার কাটাখালী বাজার সংলগ্ন রাস্তার পাশে তার চারতলার একটি বিল্ডিং আছে। ২০২৪ সালের ২৫ ডিসেম্বর জাকির তার ওই বিল্ডিং এ যান এবং ছাদে লায়ন ইন্টারনেট টাওয়ার বসাবে বলে প্রস্তাব দেয়। বিনিময়ে ২০ লাখ টাকা জামানত এবং মাসিক ২০ হাজার টাকা ভাড়া দিবে বলে জানায়। তিনি প্রস্তাবে রাজি হলে ওই বছরের ২৭ ডিসেম্বর জাকিরের যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার জাহিদ হাসানের দ্বিতল ভবনের নিচতলার অফিসে যান। সেখানে গিয়ে বিল্ডিং এর কাগজপত্র জমা দেন। সেখানে বসে জাকির আরো বলেন, তার এক ভাই সোনালী ব্যাংকের বড় অফিসার। ঢাকায় থাকেন। তিনি তার ভাইকে বলে ৫০ লাখ টাকা সহজ কিস্তিতে লোন পাইয়ে দিতে পারবেন। প্রস্তাবে তিনি রাজি হন। এবং ২৫ লাখ টাকা জামানত দেখাতে হবে বলেও প্রস্তাব দেন। এই প্রস্তাবের তিনি প্রথমে পাঁচ লাখ টাকা দেন জাকিরকে। এরপর বলা হয় তার চেক পাশ হয়ে গেছে তাকে দ্রুত জামানত দেখাতে হবে আরো ২০ লাখ টাকা লাগবে। তিনি ২০২৫ সালের ৮ জানুয়ারি যশোরের পুরাতন কসবা কঁাঠালতলার অফিসে যান। সেখানে টাকা বুঝিয়ে দেন। ওই দিন বিকেলে জাকির তাকে সাথে করে ফুল কেনার জন্য দড়াটানায় আসেন। তাকে একটি চায়ের দোকানের বসিয়ে রেখে জাকির গা ঢাকা দেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এই ঘটনায় তিনি বিভিন্ন জায়গায় অভিযোগ দেন। শেষে যশোর সিআইডিতে অভিযোগ দিলে পুলিশ এই ঘটনায় জাকিরকে ঢাকা থেকে এবং সহযোগি মাহবুবুর রহমান আজাদকে খুলনা থেকে আটক করেন। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়। মামলায় জাকির ছাড়াও পুরাতন কসবা কঁাঠালতলার জাহিদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া নাসরিন বেগম, সাইফুল ইসলাম ও মোহাম্মদ ফারুক নামে আরো তিনজনকে আসামি করা হয়েছে।
যশোর সিআইডি পুলিশের পরিদর্শক তুষার কুমার মন্ডল বলেছেন, এই ঘটনাটি তদন্ত করতে গিয়ে জাকির হোসেন ছাড়াও প্রতারনার আশ্রয় নেয়ার অভিযোগ মাহবুবুর রহমান আজাদ নামে এক সাংবাদিকের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। জাকির ও আজাদকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho