বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল-বিভিণ্ন সীমান্ত থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

মোঃ রাসেল ইসলাম : স্টাফ রিপোর্টার ।। 

বেনাপোল’র পাঁচভুলট ও দৌলতপুর  সীমান্তে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্বয  ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

রবিবার ভোররাতে দৌলতপুর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রাম থেকে মোছাঃ রাবেয়া খাতুন(৫৪)কে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করেছে বিজিবি। আটক রাবেয়া গাতিপাড়া গ্রামের মৃত আরাজুল ইসলাম এর স্ত্রী।একই সময় বেনাপোল পোর্ট থানাধীন বালুরমাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।অপর দিকে শার্শা থানাধীন পাঁচভুলট বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভয়বাস নামক স্থান থেকে মোঃ আব্দুল্লাহ(২৩)কে ৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।আটক আব্দুল্লাহ পাঁচ ভুলট গ্রামের মোঃ ফজর আলীর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক বহনকারীকে আটক করা হয়েছে।

আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল ও শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

বেনাপোল-বিভিণ্ন সীমান্ত থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯