বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে: হানিফ

মো: ইদ্রিস আলী।।

প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হওয়ায় বিএনপির সমালোচনার জবাবে আওয়ামী লীগেরে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। এখানে ফাঁদে পড়ার কিছু নেই। এই অসহায় মানুষদের আশ্রয় দিয়ে মানবতা দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা’।

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় হানিফ এ কথা বলেন। অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ইসলামি ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মেজবাউর রহমান চৌধুরী আলোচনায় অংশ নেন।

বিএনপির উদ্দেশে মাহবুব-উল আলম হানিফ বলেন, এই রোহিঙ্গা সমস্যা সমাধান অচিরেই আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সরকারকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সরকার কোন ফান্দে পড়ে নাই।

বিএনপিকে এখন আর কোনো রাজনৈতিক দল বলে মানতে নারাজ হানিফ বলেন, এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। স্বাধীনতাবিরোধী, অশুভ শক্তি দুর্নীতিবাজ শক্তির একটা প্ল্যাটফর্ম বিএনপি। এই প্ল্যাটফর্মে থেকে তাদের লক্ষ্য একটাই, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা।

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে মানবিক সহায়তার কাজে থাকা এনজিওগুলোকে ‘ব্যবসার মনোভাব’ ত্যাগ করার পরামর্শ দিয়ে তিনি বলে, আপনারা আরও দায়িত্বশীল মনোভাব তৈরি করুন। এই রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করুণ, এটাই আমরা চাই।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বেনাপোল হাইস্কুলের শীক্ষার্থীদের খেলার মাঠকে ঈদগাহ করার চক্রান্ত রুখে দিবে জনতা

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে: হানিফ

প্রকাশের সময় : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯