শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একদিন না একদিন বিচার হবেই: ফখরুল

নজরুল ইসলাম ।। 

গুম ও খুনের মত মানবতাবিরোধী অপরাধে বিচার একদিন না একদিন হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব গুম দিবসে শুক্রবার বিকালে বনানীতে নিখোঁজ সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর পরিবারের সাথে সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা একটা জিনিসে বিশ্বাস করি, একদিন না একদিন এই মানবতাবিরোধী অপরাধের জন্যে বিচার হবেই। আজকে বাংলাদেশে গণতন্ত্রহীনতা আছে, জনগনের প্রতিনিধি নেই। সত্যিকার অর্থে যেদিন জনগনের প্রতিনিধির সরকার গঠিত হবে, সেইদিন এর বিচার অবশ্যই হবে।’

ফখরুর বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় গতকাল পরামর্শ দিয়েছেন যে, এই গুম দিবসে আমাদের দলের যারা গুম হয়েছেন, যথা সম্ভব তাদের বাসায় যাওয়ার চেষ্টা যেন করি। ইলিয়াস আলীর বাসাসহ আমি চারটি বাসায় গিয়েছি। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ঢাকা শহরে যারা আছেন, তাদের বাসায় গিয়েছেন। গুম হওয়া পরিবারের সাথে আমরা সবসময় যোগাযোগ রাখি, চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর। তাদের কষ্ট আমরা ভাগ করে নিতে পারি না কিন্তু তাদের কষ্টটা আমরা অনুভব করি।’

ইলিয়াস আলী, নিজামুদ্দিন মুন্না ও তারিকুল ইসলাম ঝন্টুর বাসা ছাড়াও নাখালপাড়ায় সাজেদুল ইসলাম সুমনের বাসায়ও যান মহাসচিব।এ সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শহিদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার ফারজানা শারমিন, এসএম জাহাঙ্গীর, শায়রুল কবির খান, সাহাবুদ্দিন সাগর, আলী আকবর আলী, জুলহাস পারভেজ, মুনির হোসেন, আফাজউদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিকালে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জহিরুল ইসলাম জহির, পারভেজ হোসেন, মো. চঞ্চল, বংশালে মো. সোহেলের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায়, সেলিম রেজা পিন্টু, সম্রাট মোল্লা সূত্রাপুরের খালিদ হোসেন সোহেলের বাসা যান। আর সেলিমা রহমান সবুজবাগে মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদ হোসেনের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজ-খবর নেন।

গুম হওয়া পরিবারদের জন্য নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে ফলের ঝুড়ি নিয়ে যান।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করলো সরকার

একদিন না একদিন বিচার হবেই: ফখরুল

প্রকাশের সময় : ০৯:৪৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯