বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা ব্যুরো :=

রাজধানীর পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর জানা যায়নি। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে কারওয়ানবাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাস এবং বিকেল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা বাস আগুনে পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, কারওয়ানবাজারে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে একটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দোতলা বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালায়।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, বিআরটিসি দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার পরপরই ওই বাসের চালক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়। এরপরই হঠাৎ আগুন জ্বলে ওঠে। এই কারণে হতাহতের ঘটনা ঘটেনি। সব যাত্রী ও চালক নিরাপদে রয়েছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

রাজধানীতে পৃথক স্থানে দুটি যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশের সময় : ০৫:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯