সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে সম্মাননা দেবে ঢাবি

প্রফেসর জিন্নাত আলী :=

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ড. অব ল’ সম্মাননা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই সম্মাননা দেবে বিশ্ববিদ্যালয়টি। ঢাবির ৫২তম সমাবর্তন উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপাচার্য মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকারের জন্য আন্দোলন করেন। এই আন্দোলনের প্রেক্ষাপটে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় শেখ মুজিবুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ১৯৪৯ সালে।

কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়া তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ৬১ বছর পর ২০১০ সালের ১৪ আগস্ট বঙ্গবন্ধুকে দেওয়া বহিষ্কারাদেশ তুলে নেয় বিশ্ববিদ্যালয়টি। উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘মুজিববর্ষের কর্মসূচি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ড. অব ল সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর একটি তারিখ ঠিক করে তাকে এই সম্মাননা দেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

বিএনপি বিশ্বাস করে দেশের উন্নয়ন করতে হলে নারী- পুরুষ সবার সমান অংশগ্রহণ প্রয়োজন

জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে সম্মাননা দেবে ঢাবি

প্রকাশের সময় : ০৬:৩২:২০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯