বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবি এখন দেশের জনগনের দাবি : অমিত

যশোর ব্যুরো :=

যশোর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এখন বিএনপি বা একক কোন গোষ্ঠীর দাবি নয়। এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। জাতির মাথায় দীর্ঘদিন ধরে যে জগদ্দল পাথর চেপে বসেছে তা থেকে মুক্তির একমাত্র পথ বেগম খালেদা জিয়ার মুক্তি। গতকাল রোববার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, সমগ্র গোষ্ঠীর দাবিকে উপেক্ষা করে সরকার আদালতকে প্রভাবিত করে বেগম খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না। কারণ, জনগণের ভোট ডাকাতির এই সরকার জানে বেগম জিয়ার মুক্তি মানেই সরকারের পতন। তাই সরকার নিজের পতন ঠেকাতে আদালতকে ব্যবহার করে তার জামিন দিচ্ছে না। বর্তমানে আওয়ামী লীগ ছাড়া সবাই নির্যাতিত শোষিত-বঞ্চিত। বিসিএসে লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়ে আওয়ামী মতাদর্শে বিশ্বাসী না হলে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করা হয় না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যেও একটি বিশেষ জেলা ছাড়া অন্য কোন জেলার কেউ পদোন্নতি পায় না। সংখ্যালঘুদের জানমালের কোন নিরাপত্তা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে পাঠিয়ে মা-বাবা নির্ভাবনায় থাকতে পারে না। যুবতী মেয়ে ঘর থেকে বেরিয়ে সম্মান নিয়ে ঘরে ফিরতে পারে না। সন্তান হত্যার বিচারের জন্যে মাকে দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়। অথচ, একটি পাতানো সাজানো মামলায় অবৈধ সরকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী করে রাখা হয়েছে। এটিই দেশের চরম বাস্তবতা। সরকারের দুঃশাসনে ভয়ে কেউ মুখ খুলতে পারে না। মুখ খুললেই বুয়েটের শিক্ষার্থী আবরারের মত পরিণতি হয়। আওয়ামী লীগ ছাড়া সবাই এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চায় এ জন্য তারা মনে করেন, পরিত্রাণের একমাত্র পথই হলো বেগম খালেদা জিয়ার মুক্তি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোকবুল হোসেন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জোসনা আলীম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান বাবলু প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সির মনিরুজ্জামান মাসুম।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

খালেদা জিয়ার মুক্তির দাবি এখন দেশের জনগনের দাবি : অমিত

প্রকাশের সময় : ০৭:৫৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯