মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে জয়ী মানেই জনমতের সংখ্যাগরিষ্ঠতা নয়: প্রণব মুখার্জি

সাজ্জাদুল ইসলাম সৌরভ :=

বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে গোটা ভারতে যখন তোলপাড় চলছে, তখন গুরুত্বপূর্ণ এক মন্তব্য করলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি সোমবার সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেউ স্থায়ী সরকার গঠন করতে পারে।

কিন্তু তার মানেই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের মত তার পক্ষে রয়েছে, এমন নয়। তাই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন মানেই সংখ্যাগরিষ্ঠের সরকার নয়। এটিই আমাদের সংসদীয় গণতন্ত্রের মূলকথা।’ খবর দ্য ওয়ালের। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সরকার কেন সংখ্যাগরিষ্ঠ জনগণের সরকার নয়, তার ব্যাখ্যাও করেন ভারতের এই সাবেক রাষ্ট্রপতি।

প্রণব মুখার্জি বলেন, ভারতে কখনই কোনো দল বা ব্যক্তি ৫১ শতাংশ ভোটারের ভোট পেয়ে ক্ষমতায় আসেনি। ১৯৫২ সাল থেকে ২০১৯ পর্যন্ত কখনই এমন নজির নেই। পণ্ডিত জওহরলাল নেহরু ১৯৫৭ সালে ৪৮০টির মধ্যে ৩৭১ আসনে জিতে সরকার গড়েছিলেন। কিন্তু তিনি ৪৭.৭৮ শতাংশ ভোট পেয়েছিলেন। ১৯৮৪ সালের নির্বাচনে রাজীব গান্ধী ৫১৪টির মধ্যে ৪০৪ আসনে জিতলেও ৫১ শতাংশ ভোট তিনিও পাননি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপি তিনশর বেশি আসনে জিতলেও ৩৮ শতাংশ ভোট পেয়েছে।প্রণব মুখার্জি বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অর্থ হলো– জনগণ কোনো দলকে দেশ শাসনের সুযোগ দিচ্ছে ঠিকই, কিন্তু এটিও বুঝিয়ে দিচ্ছে যে, ওই সরকারকে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।

প্রণব মুখার্জি আরও বলেন, যতবার ভারতের সরকার এই ব্যাপারটি মেনে চলেনি, ততবারই সে দেশের মানুষ তাদের শাস্তি দিয়েছে।দুর্ভাগ্যের বিষয় হলো, এর পরও রাজনীতিকরা অনেকেই শিক্ষা নেননি। তারা মনে করেন, মানুষ যখন তাদের সরকার গঠন করার অধিকার দিয়েছে, তখন তারা যা ইচ্ছা তাই করতে পারেন। কিন্তু বাস্তবতা কিন্তু তা নয়।

প্রণব মুখার্জির এমন মন্তব্য ভারতের ক্ষমতাসীন সরকার ও দলের প্রতি বলেই অনেকে মনে করছেন। তিনি আরও বলেন, ভারতের মানুষ ধর্মান্ধতা মেনে নেবে না।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

নির্বাচনে জয়ী মানেই জনমতের সংখ্যাগরিষ্ঠতা নয়: প্রণব মুখার্জি

প্রকাশের সময় : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯