মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আসার ‘অপেক্ষায়’ মোদি

সাজেদুর রহমান : সিনিয়র রিপোর্টার :=

আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি আমন্ত্রণ গ্রহণ করে জানিয়েছেন এই অনুষ্ঠানে যোগ দিতে তিনি অপেক্ষায় আছেন। বাংলাদেশি দূতকে তিনি বলেছেন, ‘আমি অনুষ্ঠানে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছি।’

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মোদির সঙ্গে তার কার্যালয়ে সোমবার সকালে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে প্রশংসা করেছেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী ৩০ মিনিটের বৈঠকে শেখ হাসিনার প্রতি তার শুভেচ্ছা জানান এবং বিদায়ী হাইকমিশনারের পাঁচ বছরের মেয়াদকে সোনালি অধ্যায় হিসেবে উল্লেখ করে ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদানের জন্য ধন্যবাদ জানান।হাইকমিশনার এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী একটি নকশী কাঁথা উপহার দেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশে আসার ‘অপেক্ষায়’ মোদি

প্রকাশের সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯