শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের অর্ধেকের বেশি গ্যাস মজুদ হবিগঞ্জে!

রোকনুজ্জামান রিপন :=

সারা দেশের মোট পরিমাণের অর্ধেকেরও বেশি গ্যাস মজুদ রয়েছে হবিগঞ্জের গ্যাসক্ষেত্রগুলোতে। প্রতিদিন বাংলাদেশে উত্তোলন হয় ২ হাজার ৭০০ এমএম এসসিএফডি গ্যাস। এর মধ্যে শুধু নবীগঞ্জের বিবিয়ানা থেকেই ১ হাজার ৩০০ এমএম এসসিএফডি গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে যুক্ত করে শেভরন।

সোমবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে এ তথ্য জানায়।

প্রতিনিধি দলটি এশিয়া মহাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র হবিগঞ্জের নবীগঞ্জের বিবিয়ানাসহ জেলার তিনটি গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছেন। এ সময় আরও জানানো হয়, হবিগঞ্জের গ্যাসফিল্ডগুলো থেকে শুধু গ্যাসই নয়, পাশাপাশি কনডেনসেট থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেলও উৎপাদন হয়। যার মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে বিদ্যুৎ-জ্বালানি এবং খনিজসম্পদ খাতসহ দেশের অর্থনীতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পরিদর্শনকারী প্রতিনিধিদলের নেতৃবৃন্দ।

সন্ধ্যায় নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে বাহুবলের রশিদপুরে ৪০০ বিপিডি কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট এবং পরে মাধবপুরের শাহজিবাজার গ্যাসফিল্ড পরিদর্শনে যান নেতৃবৃন্দ। প্রতিটি গ্যাসক্ষেত্রেই দেশি-বিদেশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, আলী আজগর টগর এমপি, আসলাম হোসেন সওদাগর এমপি, নুরুল ইসলাম এমপি, খালেদা খানম এমপি, নার্গিস আক্তার এমপি প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

দেশের অর্ধেকের বেশি গ্যাস মজুদ হবিগঞ্জে!

প্রকাশের সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯