বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহারেরর জন্য ভারত থেকে প্রশিক্ষন প্রাপ্ত ছয়টি ঘোড়া আমদানি

সেলিম রেজা :=
বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহারেরর জন্য ভারত থেকে ছয়টি প্রশিক্ষন প্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে ঘোড়াগুলো মঙ্গলবার রাতে বেনাপোল স্থলবন্দরে আনা হয়।   জানা যায়, বাংলাদেশ পুলিশের প্রশিণ কাজে ব্যববহার করা ঘোড়াদের প্রজনন বৃদ্ধির জন্য প্রায় ৫৫ লাখ ৬২ হাজার টাকায় (৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার) ঘোড়াগুলো আমদানি করা হয়েছে। ঘোড়াগুলো আজ (বুধবার) বিকেলে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছাবে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশের জন্য ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের বারাসাত এলাকার বিধাতা সাপ্লাইয়ারস নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো আমদানি করেছে। ঘোড়াগুলো বেনাপোল কাস্টমস হাউজ থেকে ছাড় নেয়ার জন্য সিএন্ডএফ এজেন্ট বিল অব এন্ট্রি দাখিল করেছে। ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক জানান, ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য এগুলো বাংলাদেশ পুলিশের নামে কেনা হয়েছে। বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার আকরাম হোসেন জানান, ঘোড়াগুলো ভারতের দিল্লির গুরগাও হরিয়ানা থেকে আনা হয়েছে। তবে কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে খোঢ়া গুলেঅ দ্রুত খালাশের নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহারেরর জন্য ভারত থেকে প্রশিক্ষন প্রাপ্ত ছয়টি ঘোড়া আমদানি

প্রকাশের সময় : ০৬:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০