বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জয় বাংলা কনসার্ট মাতাবে ৯ ব্যান্ড

রোকনুজ্জামান রিপন :=

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে এবারও অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। মুজিববর্ষ উপলক্ষে এবারও পুরো আয়োজনজুড়ে থাকবে নিজস্ব পরিবেশনাসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। যেগুলো পরিবেশন করবে অংশ নেওয়া দেশের ৯টি ব্যান্ড।

৭ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর আয়োজনে ৬ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হবে এই মেগা কনসার্ট। এই ৯টি ব্যান্ড হল- ভাইকিংস, লালন, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস, এফ মাইনর, শূন্য এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।এছাড়াও একই মঞ্চে একক শিল্পী হিসেবে গাইবেন মিনার ও অ্যাভয়েড রাফা।

আয়োজক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসহ এই কনসার্টে থাকছে নানা আয়োজন। প্রসঙ্গত, এতে দর্শক-শ্রোতা হিসেবে অংশ নেওয়ার জন্য খুব দ্রুত শুরু হবে নিবন্ধন প্রক্রিয়া।

এদিকে অনলাইনেই নিবন্ধন করতে পারবেন যে কেউ কিন্তু নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

জয় বাংলা কনসার্ট মাতাবে ৯ ব্যান্ড

প্রকাশের সময় : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০