বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শার্শা থানার ওসি আতাউর রহমানসহ ৫ পুলিশ  ক্লোজড

শার্শা ব্যুরো :==

যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ ৫ পুলিশকে ক্লোজড করা হয়েছে আজ সোমবার। শৃংখলা ভংগের অভিযোগে তাদের বিরুদ্ধে অফিসিয়ালি শাস্তিমুলক বদলি করা হয়।
শাস্তির শিকার অন্য পুলিশ সদস্যরা হলেন, থানার সাব ইনসপেক্টর (এসআই) আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল আব্দুল মান্নান এবং ইকবাল হোসেন।
সোমবার খুলনার ডিআইজি ড. মুহাম্মদ মহিদ উদ্দিন এক অফিস আদেশে (স্মারক নম্বর-জিএ-০২/৩১০৬/৭) তাদের ক্লোজ করার নির্দেশনা প্রদান করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে শার্শা থানার ওসি আতাউর রহমানকে ক্লোজ করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এ সংযুক্ত করা হলো।
একইসঙ্গে এসআই আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল আব্দুল মান্নান ও ইকবাল হোসেনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।
পুলিশের একটি সূত্র বলছে, ওসি ও তার সহযোগীরা একটি মামলার আলামত সঠিক ভাবে সংগ্রহ না করার কারণে  তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
তবে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, একটি মামলার আলামত সঠিক ভাবে সংগ্রহ না করার কারণে ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। #

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

যশোরের শার্শা থানার ওসি আতাউর রহমানসহ ৫ পুলিশ  ক্লোজড

প্রকাশের সময় : ১০:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০