শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২৬ মার্চ থেকে সকল অফিস ১০ দিন বন্ধ থাকছে —

তানজীর মহসিন অংকন :=

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে, পুলিশ ও হাসপাতাল এর আওতামুক্ত থাকবে। সোমবার সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এরমধ্যে ২৬ মার্চ এমনিতেই সাধারণ ছুটি। করোনা সতর্কতায় এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এরমধ্যে, সব ধরনের জমায়েত, জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। এ সময় গণপরিবহন সীমিত আকারে চালু থাকবে। তবে, যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দিয়েছেন তিনি। সীমিত আকারে চালু থাকবে ব্যাংকিং সেবা। সামাজিক দূরত্ব নিশ্চিতে কাল থেকে নামছে সেনাবাহিনী।

এসময়, দেশের সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলার আহ্বান জানান তিনি। মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার অনুরোধ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

২৬ মার্চ থেকে সকল অফিস ১০ দিন বন্ধ থাকছে —

প্রকাশের সময় : ০৫:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০