শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ৩ বৃদ্ধকে কান ধরে দাড়িয়ে থাকার শাস্তি : উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার

মামুনুর রশিদ :=

যশোরের মনিরামপুর উপজেলায় মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে শাস্তিদান এবং সে দৃশ্য নিজের মোবাইলে ধারণকারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে আ জ  শনিবার দুপুরে। তাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জানান।

ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে যশোরের জেলা প্রশাসককে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান। অফিস খোলার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও তিনি জানান।

প্রশাসনের পক্ষ থেকে ওই তিন বৃদ্ধের কাছে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তারও (ইউএনও) ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মনে করেন।  মাঠ পর্যায়ে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য ফেসবুক পেজের মাধ্যম মাঠ পর্যায়ে সব কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানান।

গতকাল শুক্রবার বিকেলে মাস্ক ব্যবহার না করায় তিন বৃদ্ধকে জনসম্মুখে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখে শাস্তি দেন সহকারী কমিশনার  (ভূমি) সাইয়েমা হাসান। তিনি নিজেই আবার সে চিত্র তার মুঠোফোনে ধারণ করেন। পরে, এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ ব্যাপী সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।

স্থানীয় সূত্র জানান, করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে গতকাল বিকাল থেকে ভ্রাম্যমাণ আদালত মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।  এ সময় উপজেলার চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশেই বসে সবজি বিক্রি করছিলেন। তাদের মুখে মাস্ক ছিল না।

পুলিশ সে সময় ওই দুই বৃদ্ধকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান শাস্তি হিসেবে তাদের জনসম্মুখে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেই তার মুঠোফোনে এ চিত্র ধারণ করেন। পরবর্তীতে আরও একজন বৃদ্ধ ভ্যানচালককে অনুরূপভাবে কান ধরিয়ে দাঁড় করিয়ে রখা হয়। স্থানীয় সাংবাদিকদের কাছে বয়স্ক তিন জনকে এ শাস্তি দেওয়ার ব্যাপারটি স্বীকার করেন তিনি।

মনিরামপুর উপজেলার ইউএনও আহসান উল্লাহ শরিফী জানান, বয়স্ক তিন জনকে কান ধরিয়ে দাঁড় করানোর বিষয়টি দুঃখজনক। বিষয়টি তদন্ত করা হবে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, ছবিটি আমি দেখেছি। এটি তিনি করতে পারেন না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা আমাদের কাজ নয়। তাকে শোকজ করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

যশোরে ৩ বৃদ্ধকে কান ধরে দাড়িয়ে থাকার শাস্তি : উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার

প্রকাশের সময় : ০৮:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০