শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদিতে ৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা

মো: ইদ্রিস আলী:=
সৌদিতে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা এর আগেও রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। অপরদিকে, এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়ার খবরে বলা হয়েছে, রিয়াদে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগেও রাজধানী রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি। দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালানো হয়েছে। লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি নেতৃত্ত্বাধীন জোট। অপরদিকে, জিজান শহরে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

সৌদিতে ৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের সময় : ০১:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০