
তানজীর মহসিন অংকন :=
করোনা ভাইরাসে কর্মহীন দু:স্থ অসহায় গরীব মানুষের সাহায্যার্থে যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপির উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করা হয়।
বুধবার সকালে বেনাপোল গাজীপুর গ্রামে ৩৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাউল এবং আলু, তেল,সাবান বিতরণ করা হয়।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত)আলহাজ্ব এনামুল হক মুকুল ,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, এমপি আফিল উদ্দিনের পিএ আসাদুজ্জামান আসাদ ,শার্শা উপজেলা যুবলীগের চেয়ারম্যান অহিদুজ্জামান অহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,
গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, আব্দুল লতিফ ,আলীকদম সাগর ,যুবলীগ নেতা আলী হোসেন বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন ,পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, আন্না কাউন্সিল, আহম্মেদ রাসেল, সুমনসহ অন্যান্য আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা 



























