বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় সাহায্য চাওয়া মার্কিন পারমাণবিক যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন বরখাস্ত

মো: ইদ্রিস আলী :==

পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্টের কমান্ডার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে অপসারণ করা হয়েছে।রণতরিটিতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে মার্কিন নৌবাহিনী যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করার পরই ক্যাপ্টেন ব্রেটকে অপসারণ করা হলো।

শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ইউএসএস থিওডর রুজভেল্টে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশে ক্যাপ্টেন ব্রেট একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি তাঁর রণতরিটিতে অবস্থানরত মার্কিন সেনাদের করোনায় মারা যাওয়ার হাত থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ক্যাপ্টেন ব্রেটের চিঠিটি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন রণতরিটিতে থাকা অন্তত ১০০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রণতরিটিতে ৪ হাজারের বেশি ক্রু রয়েছেন। তাঁদের মধ্যে অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে গুয়ামে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।গতকাল বৃহস্পতিবার থমাস মোডলি সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে চিঠি ফাঁসের অভিযোগে ক্যাপ্টেন ব্রেটকে বরখাস্ত করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

করোনায় সাহায্য চাওয়া মার্কিন পারমাণবিক যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন বরখাস্ত

প্রকাশের সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০