শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ১ টিভি সাংবাদিক করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪৭ জন

তানজীর মহসিন  অংকন:==

রাজধানীতে একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। ওই টেলিভিশনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই সাংবাদিকের অবস্থা উন্নতির দিকে জানিয়ে টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়, ২৬ মার্চ তার শরীরে জ্বর ধরা পড়লে তাকে ছুটিতে পাঠান হয়। এ ছাড়া তার সংস্পর্শে আসায় ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দুই দিন আগে আইইডিসি আর এ নমুনা পরীক্ষা করার পর ওই সাংবাদিকের করোনা শনাক্ত হয়।

আক্রান্ত সাংবাদিক বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। টেলিভিশনটি সব মাধ্যমের সাংবাদিককে সরকারের নিয়ম মেনে, সাবধানতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

ঢাকায় ১ টিভি সাংবাদিক করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৪৭ জন

প্রকাশের সময় : ০৬:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০