
ইকবাল হোসেন :==
করোনার সংক্রমণ যখন বাংলাদেশে শুরু হয়নি, তখন অনেক বিশেষজ্ঞরাই আশাবাদ ব্যক্ত করেছিলেন বাংলাদেশ তরুণ প্রধান রাষ্ট্র হওয়ার কারণে এখানে করোনার প্রকোপ তেমন ভয়াবহ হবে না। কারণ তরুণদের সহজাতভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাছাড়া বিশ্বের যে পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে তরুণরা আক্রান্ত কম হচ্ছে।
কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত যে করোনার রোগী শনাক্ত করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, এ দেশে তরুণরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং তরুণরাই সবচেয়ে বেশি শঙ্কায়।
এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত ১৬৪ জনের মধ্যে ৯৮ জনের বয়সই ২১ থেকে ৫০ এর মধ্যে। ফলে তরুণ সংখ্যাগরিষ্ঠতার কারণে বাংলাদেশে করোনার ঝুঁকি কম- এ ধরনের যে ধারণা ছিল সেটা ভুল প্রমাণিত হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা 






































