
আলহাজ্ব হাফিজুর রহমান ।।
আজ বৃহস্পতিবার দিনগত রাতটি পবিত্র শবে বরাত। এ মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তা’আলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন।
মহিমান্বিত এ রাতে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। দিনে রোজা রাখবেন অনেকে। দান-খয়রাত করবেন। বিগত জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে হাত তুলবেন আল্লাহ দরবারে।
এবার সারাদেশে সৃষ্ট করোনা ভাইরাস পরিস্থিতির জন্য জনসমাগম এড়াতে দেশবাসীকে সন্ধ্যার পরে কবরস্থানে না যাওয়ার জন্য অনুরোধ করেছে সরকার। একই সঙ্গে মসজিদে যাওয়ার পরিবর্তে ঘরে থেকেই ইবাদত করতে বলা হয়েছে।
পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তারা মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য, দেশ-জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করেছেন।
নিজস্ব সংবাদদাতা 







































