বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৪

রোকনুজ্জামান রিপন ।।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৯৪ জন।এতে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে একদিনে এ সংখ্যাটি সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৭ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৪ জনে।

শুক্রবার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ফ্লোরা আরও জানান, নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে পুরুষ ৬৯ জন ও নারী ২৫ জন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ৩৭ জন ও নারায়ণগঞ্জের ১৬ জন। বাকিরা অন্য জেলার।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় একজনের মৃত্যু ও ১১২ জনের আক্রান্ত হওয়ার কথা জানায় আইইডিসিআর। প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৪০০ ছাড়াল।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ

২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৪

প্রকাশের সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০