
নুরুল ইসলাম ।।
করোনা পরিস্থিতিতে সবচেয়ে বড় ভুল হতে পারে এ নিয়ে ভুল তথ্য দেয়া, এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সিএনএন জানায়, বৃহস্পতিবার ব্লুমবার্গ ফিলান্থ্রোপিসের আয়োজনে একদল মেয়রদের সামনে বক্তব্য রাখেন ওবামা।সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্য কথা বলুন। স্পষ্টভাবে সবকিছু বলুন। সহানুভূতির সঙ্গে কথা বলুন। মানুষের প্রতি সমবেদনা জানান।’
মেয়রদের নিয়ে এটি ছিল ব্লুমবার্গের চতুর্থ ভার্চুয়াল মিটিং। এর আগে দুইটি মিটিংয়ে বক্তব্য দেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন।
নিজস্ব সংবাদদাতা 






















