রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল চেকপোস্ট দিয়ে এক সপ্তাহে ২৯৫ জন যাত্রী দেশে ফিরেছে

ইমরান হোসেন  আশা।। 

বেনাপোল দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে আসা ২৯৫ জন নারী, পুরুষ ও শিশুকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বেনাপোল বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছা উপজেলার গাজির দরগাহ য় রাখা হয়।
পাসপোর্ট যাত্রীর মধ্যে ১৯৬ জন পুরুষ, ৮৫ জন নারী ও ১৫ জন শিশু। এদের মধ্যে একজন মৃত ব্যক্তির লাশ এসেছে। ফেরত আসাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষ হওয়ার আগে তাদের গায়ে তাপমাত্রা বেশী না থাকায় ১৬ জন নিজ বাড়িতে চলে গেছে। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত (রোববার ৪ টা) পর্যন্ত ভারত থেকে এ পথে ৫০ জন নারী, পুরুষ ও শিশু প্রবেশ করে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি তদন্ত মহসিন কবির বলেন, ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রীদের জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার গ্রহন করছেন। এবং এসব যাত্রীদের প্রাথমিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখছে।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ১৪৯ জন যাত্রীকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি রাখা হয়েছে। বাকি ১৪৭ জনকে ঝিকরগাছা উপজেলার যশোর বেনাপোল মহাসড়কের গাজির দরগাহ নামক একটি মাদরাসায় রাখা হয়েছে। এদের খাবার ও চিকিৎসা ব্যবস্থা উপজেলা থেকে করা হচ্ছে। ১৪ দিন পার হলে যার যার বাড়ি এরা চলে যাবে। তবে যদি কারো করোনা সংক্রামক থেকে থাকে তাকে ঢাকা অথবা অন্য কোন চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
অপরদিকে সীমান্ত অঞ্চল বেনাপোলে সরকারি নির্দেশনা লগডাউন সকলে মানছে না। সেনাবাহিনী পুলিশ একদিকে মাঠে কাজ করে আর এক দিকে গেলে আবার জনসমাগম দেখা দেচ্ছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আমরা সার্বক্ষনিক মাঠে আছি। তারপরও জনগনকে সচতেন হতে হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

বেনাপোল চেকপোস্ট দিয়ে এক সপ্তাহে ২৯৫ জন যাত্রী দেশে ফিরেছে

প্রকাশের সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০