
এম ওসমান : শার্শা ব্যুরো ।। যশোরের শার্শায় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে গরীব অসহায় ১০০ টি প্রতিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সোমবার বিকেলে উপজেলার প্রতিবন্ধী নাভারন অফিসের সামনে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এসব খাদ্য সামগ্রী বিতরন করেন। প্রতিবন্ধি ১০০টি পরিবারের মাঝে ৭ কেজি চাউল, ২ কেজি আলু , ১ কেজি ডাল বিতরন করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী মানুষ যখন ঘরবন্দি বাংলাদেশ সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণার পর গোটা দেশ যখন লকডাউনে উপনীত হয়েছে তার প্রভাব পড়েছে প্রতিদিনের শ্রমজীবি নিম্নআয়ের সাধারণ মানুষের মধ্যে খাবার সংকট দেখা দেওয়ার কারণে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সালেহ্ আহমেদ মিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসনে, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 







































