বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রাণ নিয়ে সমালোচনা না করে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রোকনুজ্জামান রিপন ।। 

ত্রাণ নিয়ে অহেতুক সমালোচনা না করে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ভাণ্ডারে অনুদানের চেক গ্রহণের সময় ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে; সেজন্য আগাম ব্যবস্থা হিসেবে প্রণোদনা প্যাকেজ প্রবর্তন করেছে সরকার। ত্রাণের সুবিধা যাতে প্রত্যেকেই পান তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা।

দেশে এ পর্যন্ত আক্রান্ত ১০১২ জন, চিকিৎসাধীন ৯২৪, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন, মারা গেছেন মৃত্যু ৪৭ জন ও কোয়ারেন্টিনে আছেন ১২৬০৩ জন।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৯৭৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭০৮ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৩১ জন।

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জনের শরীরে। অন্যদিকে সেখানে মারা গেছেন ২৬ হাজার ৪৭ জন। আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এবং মারা গেছেন ১৮ হাজার ২৫৫ জন।

বাংলাদেশে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ১২ জনের শরীরে এবং মারা গেছেন ৪৭ জন। এছাড়া আক্রান্তদের ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসাধীন ৯২৪ জন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

ত্রাণ নিয়ে সমালোচনা না করে হতদরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০৩:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০